November 11, 2026, 7:00 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “পিঠা উৎসব ২০২৬

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “পিঠা উৎসব ২০২৬

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পিঠা উৎসব ২০২৬ সিরাজগঞ্জ কলেজ মাঠে

“নতুন ধানে, নতুন প্রাণে—চলো মাতি পিঠার ঘ্রাণে”
“নতুন ধানে, নতুন প্রাণে—চলো মাতি পিঠার ঘ্রাণে” এই স্লোগানকে সামনে রেখে গত ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২ ফেব্রুয়ারি, ২০২৬) তারিখে সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে “পিঠা উৎসব ২০২৬”। বাঙালি সংস্কৃতি ও তারুণ্যের উচ্ছ্বাসে পুরো কলেজ প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।
উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বাহারি রঙে ও ভিন্ন ভিন্ন ঢঙে সাজানো হয় মোট ১৭টি স্টল। প্রতিটি স্টল ছিল সৃজনশীলতা ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা। যেমন—
রসায়নের “চন্দ্রপুলি”
পদার্থবিজ্ঞানের “কোয়ান্টাম পিঠাঘর”
ইসলামিক স্টাডিজের “বারাকাহ”
হিসাববিজ্ঞানের “লুই প্যাসিওলি”
ইতিহাস বিভাগের “হেরোডোটাসের শ্বশুড়বাড়ি”
সহ আরও নানা চমৎকার নামে স্টলগুলো সাজানো হয়।
পিঠা উৎসবে ছিল ছোনের ঘর, ঢেকি, বায়োস্কোপ—যা যেন বিলুপ্তপ্রায় গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনার এক ক্ষুদ্র কিন্তু প্রশংসনীয় প্রয়াস। এছাড়া ভাপা, চিতই, দুধপুলি, পাটিসাপটা, নকশি পিঠা, মুগ পাকনসহ প্রায় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
শুধু পিঠা নয়—উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল পুঁথিপাঠ, ভাওয়াইয়া, পল্লীগীতি, বাউল ও লোকসংগীত, সঙ্গে শীতের গান। যা হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও অস্তিত্বকে আরও প্রাণবন্ত করে তোলে।
সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ এই উৎসব উপভোগ করতে আসেন। দর্শনার্থীদের উচ্ছ্বাস, আনন্দ ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে শেষ হয় এই আনন্দঘন আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা