দিনাজপুর জেলা পার্বতীপুরে চোর আটক, বৈদ্যুতিক পানির মোটরসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মোঃ আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় পুলিশের অভিযানে এক জন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে কয়েকটি বৈদ্যুতিক পানির মোটর সহ বিভিন্ন চোরাই মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার একটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হলে তার হেফাজত থেকে চুরি করা বৈদ্যুতিক পানির মোটর, বিভিন্ন মালামাল ও চুরির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।