November 12, 2026, 12:13 pm
শিরোনাম :
সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন

কুটিপাড়ায় গণসংযোগে আফিন্দি: শিশুদের কোলে নিয়ে মাতালেন এলাকা, দিলেন উন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি

কুটিপাড়ায় গণসংযোগে আফিন্দি: শিশুদের কোলে নিয়ে মাতালেন এলাকা, দিলেন উন্নয়নের অঙ্গীকার

​নিজস্ব প্রতিবেদক আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি |

০৩ ফেব্রুয়ারি, ২০২৬
​নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি-জমিয়ত জোট প্রার্থী জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি আজ ডিমলা উপজেলার ০৯ নং ওয়ার্ড। কুটিপাড়া গ্রামে এক বর্ণাঢ্য কুশল বিনিময় ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি দিনভর স্থানীয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং ‘খেজুর গাছ’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
​শিশুদের প্রতি ভালোবাসা ও স্থানীয়দের সাধুবাদ
​গণসংযোগ চলাকালীন জনাব আফিন্দি স্থানীয় শিশুদের ধুলিবালি পরিষ্কার করে পরম মমতায় কোলে তুলে নিয়ে আদর করেন। তার এই মানবিক ও সহজ-সরল আচরণের দৃশ্য কুটিপাড়ার সাধারণ জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে স্থানীয় মা-বোন ও বয়োজ্যেষ্ঠরা প্রার্থীর এই অমায়িক ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন।
​উন্নয়ন ও দুর্নীতিরোধের প্রতিশ্রুতি-
​কুশল বিনিময় শেষে স্থানীয় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আফিন্দি এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে বলেন, “রাস্তার যে বেহাল দশা আমি দেখলাম, ধুলোর জন্য পথ চেনা দায়। আমি অঙ্গীকার করছি, নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার।

​তিনি আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। বেকার যুবক-যুবতীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাঁর মাধ্যমে কারও চাকরি হলে সেখানে এক টাকার ঘুষও দিতে হবে না। এসময় তিনি এক বিশেষ বার্তায় বলেন, “খেজুর গাছে ভোট দিলে সেই ভোট ধানের শীষেরই জয় নিশ্চিত করবে।”
আজকের
পথসভায় উপস্থিত বক্তারা, নির্বাচনী সমীকরণ ব্যাখ্যা করতে গিয়ে ভোটারদের আশ্বস্ত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান রানা বলেন, “অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন প্রতীক নিয়ে, কিন্তু পরিষ্কার জেনে রাখুন—বিএনপি ও জমিয়ত জোটবদ্ধ। জনাব আফিন্দি সাহেব আমাদের জোটের মনোনীত প্রার্থী। তাই খেজুর গাছ মার্কায় ভোট দেওয়া মানেই শহীদ জিয়ার আদর্শ আর ধানের শীষের শক্তিকে জয়ী করা। খেজুর গাছ আর ধানের শীষ এখন একই সূত্রে গাঁথা।”
​তিনি আরও বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নীলফামারী-১ আসনে আমাদের এই ঐক্যবদ্ধ লড়াই। খেজুর গাছের বিজয় মানেই বিএনপির বিজয়, ধানের শীষের বিজয়।”

জনাব, মো:রবিউল ইসলাম ইসলাম গঠনমূলক বক্তব্যে বলেন,
এলাকার কৃষি ও ফসলের উন্নয়নে এই জোট সরকারের বিকল্প নেই। তিনি সচেতনতা বৃদ্ধির লক্ষে বলেন, প্রকৃত ইসলামের আদর্শ লালন করে আমাদের ভোট দিতে হবে, কেউ যেন ভুল বুঝিয়ে আপনাদের ভোটাধিকার হরণ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। আগামী ১২ তারিখ উন্নয়নের স্বার্থে তিনি ‘খেজুর গাছ’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

​উপস্থিত নেতৃবৃন্দ
​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
​বদরুজ্জামান রানা: সাধারণ সম্পাদক, বিএনপি ডিমলা উপজেলা।
​রবিউল ইসলাম: সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের সম্ভাব্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
এমদাদুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিমলা উপজেলা( বিএনপি) সম্ভাব্য সভাপতি ৯ নং ওয়ার্ড।
​রাজু আহমেদ: সভাপতি, ৯নং ওয়ার্ড যুবদল।
​মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তা): ৯নং ওয়ার্ড বিএনপির সম্ভাব্য সাধারণ সম্পাদক।
​মোহাম্মদ মিজানুর রহমান: সভাপতি, ৯নং ওয়ার্ড কৃষক দল।
​সুজন ইসলাম: সম্ভাব্য যুগ্ম সম্পাদক, ৯নং ওয়ার্ড যুবদল।
​মনসুর ইসলাম মেজর: সম্ভাব্য আহ্বায়ক, যুবদল।
​এছাড়াও বাংলাদেশ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এলাকার ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও বক্তব্যের প্রতি বিশ্বাস রেখে তাকে সফল করার প্রতিশ্রুতি দেন।

বক্তব্য শেষ হলে,
এলাকার বাসিন্দা জাহিনুর ইসলাম বলেন, আগামী ১২ তারিখ, সকল ভেদাভেদ ভুলে ‘খেজুর গাছ’ মার্কায় ভোট দিয়ে জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেবকে জয়যুক্ত করুন। মনে রাখবেন, খেজুর গাছ আর ধানের শীষ—দুই প্রতীকের লক্ষ্য ও আদর্শ আজ অভিন্ন। আপনাদের একটি ভোটই পারবে এই এলাকার ধুলোবালিময় জরাজীর্ণ রাস্তাগুলোকে পাকা করে দিতে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা