আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নং মাধবখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড (রামপুর)-এর সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাকারিয়া রানা এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করে একটি সুন্দর ও উন্নত রামপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।