গণভোট–২০২৬: সচেতন নাগরিকদের প্রতি আহ্বান
জানুন • বুঝুন • সিদ্ধান্ত নিন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা মিলিয়ে মোট—
১৫৮টি ভোটকেন্দ্র
৮৫১টি ভোটকক্ষ
৪,৪৪,৪২৭ জন ভোটার
এই গণভোটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
ভোটারদের সংখ্যা
পুরুষ: ২,২২,৭৩৭ জন
মহিলা: ২,২১,৬৮৩ জন
হিজড়া: ৭ জন
ভোটারদের সুবিধার্থে
রায়গঞ্জ পৌরসভায় ১৭৪টি
তাড়াশ পৌরসভায় ২৮৩টি
অতিরিক্ত গোপন কক্ষ বৃদ্ধি করা হয়েছে, যা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু
ভোটের পরিবেশ নিশ্চিত করবে।
গণভোটের মূল প্রশ্ন কী?
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার)–এ উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি চাওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও শক্তিশালী নির্বাচন কমিশন
দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা
সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি ও বিরোধী দলের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ
বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ
ক্ষমতার ভারসাম্য ও গণতান্ত্রিক জবাবদিহিতা
শিহাব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে:
আমার অবস্থান
একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি—
এই সংস্কারগুলো একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই ব্যক্তিগতভাবে আমি “হ্যাঁ” ভোটের পক্ষে। এবং সবাইকে আমরা আহব্বান জানায়।
প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো সবকিছু ভালোভাবে পড়ে, বুঝে নিজ নিজ বিবেচনায় ভোট প্রদান করা।
ভোট দিন—ভবিষ্যতের বাংলাদেশ গঠনে আপনার মতামত জানান।