সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
একনেকে ১৫ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মোট ১৫ হাজার কোটি টাকার ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প।
প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে—
সরকারি অর্থায়ন: ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা
প্রকল্প ঋণ: ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা
সংস্থার নিজস্ব অর্থায়ন: ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা
এদিন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
একনেকে সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন ‘সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্প অনুমোদনের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সড়ক যোগাযোগ আরও উন্নত, গতিশীল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত ১৭টি প্রকল্পের তালিকা
কৃষি মন্ত্রণালয় (২টি)
1. চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প
2. মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (২টি)
1. ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প
2. সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (৩টি)
1. মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ
2. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ শহীদ পরিবারের জন্য ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ
3. বাংলাদেশ সচিবালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ ভবনসমূহের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বৈদ্যুতিক-যান্ত্রিক সরঞ্জাম আধুনিকায়ন
সেতু মন্ত্রণালয় (২টি)
1. ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন–৬) (৩য় সংশোধিত)
2. সিরাজগঞ্জ–রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক উন্নীতকরণ প্রকল্প
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (১টি)
নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনজিআরইউডিপি)।