অসহায় খুশির রাজকীয় বিয়ের আয়োজন করলেন মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
অসহায়, বাবা–মা হারা খুশির বিয়েতে রাজকীয় আয়োজন করলেন মানবতার সেবক মামুন বিশ্বাস। উপহার হিসেবে দিলেন ১০ ভরি গহনা, সাজসজ্জা, আয়োজন—কোনো কিছুরই ছিল না কমতি। খুশির মুখের হাসিই যেন তাঁর সর্বোচ্চ প্রাপ্তি।
সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য।
মামুন বিশ্বাস বলেন—
“অসহায় মানুষের মুখে হাসি ফুটানোই আমার কাজ। আমি শুধু চেষ্টা করি, বাকিটা আপনাদের সবার অবদান।”
এর আগেও তিনি সিরাজগঞ্জ জেলায় হাজারো অসহায় মানুষের বিয়ে, চিকিৎসা, সঙ্কটে পড়া পরিবার—সব জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
মানবতার পাশে দাঁড়ানোই তাঁর পরিচয়, ভালোবাসার আরেক নাম হয়ে উঠেছেন তিনি।