ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় যুবদল নেতার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন।
মীর শাহীন সবুজ
উপজেলা প্রতিনিধি
লালমোহন, ভোলা।
ষড়যন্ত্রমুলক মিথ্যে মামলায় গ্রেফতার যুবদল নেতা শাহীন রেজা ব্যাপারীর মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও এলাকাবাসী।
আজ বিকেল ৪ঃ০০ ঘটিকার সময় উপজেলার কালমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তরুল্লা সেন্টারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সুজন।
ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, শাহীন রেজা ব্যাপারী দলের দুঃসময়ের একনিষ্ঠ একজন কর্মী তার বিরুদ্ধে একটি গোষ্ঠী রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নামে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করিয়েছে, অবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার কারার জোর দাবী জানাচ্ছি।
গ্রেফতারকৃত শাহীন রেজার স্ত্রী সেলিনা বেগম বলেন আমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন মামলার বাদী রাশেদা বেগম পুরোপুরি সুস্থ থাকার পরেও আমার স্বামী তাকে মেরে হাত ভেঙ্গে দিয়েছে এরকম মিথ্যা মামলার সঠিক তদন্তের মাধ্যমে মামলাবাজ রাশেদা বেগমের শাস্তি চাই।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সুজন মিয়া তার বক্তব্যে বলেন আওয়ামী দোসররা এখনও এলাকায় বসে বিএনপির ত্যাগী নির্যাতিত কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যে মামলা দিয়ে দলের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলের নিবেদিত কর্মীদেরকে আমরা এভাবে হয়রানি করতে দিবোনা।
অতিদ্রুত শাহীন রেজার মুক্তি ও মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এসব মিথ্যে মামলা দিয়ে যারা দলের নেতা-কর্মীদরে হয়রানি করছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা গ্রহন করা হবে।