হাদী হত্যা বিচার দাবিতে বগুড়ায় টানা ৫ম দিনের আন্দোলন, ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সংবাদ প্রতিবেদন:
হাদী হত্যার বিচার দাবিতে বগুড়ায় টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে। গত কয়েক দিন ধরে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথা এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন। সাধারণ জনগণের উপস্থিতিও উল্লেখযোগ্য। আন্দোলনস্থলে নিয়মিত উপস্থিত থাকছেন মো. নাহিদুলজ্জামান, আসিফ, নাহিদ ও রায়হান নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে রাজধানী ঢাকায় “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি সারা দেশে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া শক্তি ও জুলাই যোদ্ধাদের ওপর প্রশাসনিক হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় খুলনায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ৬ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৫টায় খুলনার বাবড়ি চত্বর (শিববাড়ী মোড়) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জুলাই বিপ্লবের পক্ষে সচেতন ছাত্র-জনতা অংশগ্রহণ করে।
আন্দোলনকারীরা দ্রুত হাদী হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে চলমান হয়রানি ও নিপীড়ন বন্ধের দাবি জানান।