সিরাজগঞ্জ-৩ আসনে রিকশা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে রিকশা প্রতীকের পক্ষে গতকাল ধানগড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় “চলো একসাথে গড়ি বাংলাদেশ” ও “রিকশা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ধানগড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রায়গঞ্জ পৌরসভা এলাকায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মুফতি মাওলানা আব্দুর রউফ সরকার।
সমাবেশে উপস্থিত ছিলেন—
রায়গঞ্জ উপজেলা আমির জননেতা মো. আলী মর্তুজা
রায়গঞ্জ পৌর আমির মো. হোসাইন আলী
রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী
উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
পৌর জামায়াতের আমির মো. হোসাইন আলী-এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জাফর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শতাধিক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।