সিরাজগঞ্জে সেবা প্রদান ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউসের কনফারেন্স রুমে গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণ-এ সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, সরকারি সেবা প্রদান কার্যক্রমকে জনবান্ধব ও কার্যকর করতে সময়নুবর্তিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।
সেমিনারটি জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এর উদ্যোগে আয়োজন করা হয়।