সিরাজগঞ্জে নতুন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের যোগদান — পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
১৮ নভেম্বর ২০২৫ খ্রি.
সিরাজগঞ্জ জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ মাহবুবুর রহমান। দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা উপলক্ষে মঙ্গলবার জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
পুলিশ সুপার ফারুক হোসেন নবাগত এই কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সমন্বয়ে দায়িত্ব পালন করা পুলিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি আশা প্রকাশ করেন— অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান তাঁর কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও আদর্শিক মনোভাব দিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নতুন কর্মকর্তার যোগদানে পুলিশের সার্বিক কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে জেলা পুলিশের অন্য কর্মকর্তারাও মন্তব্য করেন।