সিরাজগঞ্জে টানটান উত্তেজনা: একাধিক মহল্লায় পাল্টাপাল্টি সংঘর্ষ। সিরাজগঞ্জে সাউন্ড বক্স ও ডিজে লাইট জ্বালিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে ও গান বাজিয়ে সংঘর্ষ।
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ও মালশাপাড়া মহল্লাসহ ধানবান্ধি, ভাঙ্গাবাড়ি, সর্দারপাড়া, মাহমুদপুর ও চররায়পুরে মঙ্গলবার রাতে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।
ডিজে গান, সাউন্ড বক্স, লাইট শো এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা মুহূর্তেই রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে।
ঘটনার শুরু: অনুমান করা হচ্ছে
গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে হোসেনপুর ও মালশাপাড়া মহল্লার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
একই সময়ে ধানবান্ধি–ভাঙ্গাবাড়ি, সর্দারপাড়া–ভাঙ্গাবাড়ি এবং মাহমুদপুর–চররায়পুর এলাকাতেও ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ডিজে গান বাজানো ও সাউন্ড বক্সের শব্দ বাড়ানো নিয়েও মারামারির ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে ও গান বাজিয়ে সংঘর্ষ।
সংঘর্ষের সময়কাল:
সংঘর্ষ চলছে বলে জানা যায়।
গ্রাম-গ্রামে আতঙ্ক তৈরি হয়, অনেকে ঘর থেকে বের হতে পারেননি।
আহত:
বিভিন্ন সূত্রে জানা যায়, ৩০ জনের মতো আহত হয়েছেন। সংখ্যা কম-বেশি হতে পারে।
বেশ কয়েকজনকে হাসপাতালে নিতে হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
যৌথবাহিনী অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের পরবর্তীতে সদর থানায় হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমান পরিস্থিতি:
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলে ও এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।