সিরাজগঞ্জে আহত জুলাই যোদ্ধা মোঃ হৃদয় পেলেন অটোরিকশা: স্বাবলম্বী জীবনের পথে নতুন আশার আলো
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের মোঃ হৃদয়—জুলাই আন্দোলনের এক সাহসী যোদ্ধা। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হলেও থেমে যাননি তিনি। আহত শরীর নিয়েই আজ তিনি আবার দাঁড়িয়ে যাচ্ছেন নিজের পায়ে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতায় মোঃ হৃদয়ের জীবনে এসেছে নতুন পরিবর্তন। ফাউন্ডেশনের উদ্যোগে তার জন্য একটি অটোরিকশা ক্রয় করে দেওয়া হয়েছে, যা দিয়ে তিনি এখন পরিবারের জীবিকা নির্বাহের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন।
বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফেরানোর দৃঢ় প্রত্যয়ই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগাচ্ছে। এই অটোরিকশা শুধু একটি বাহন নয়, বরং এটি মোঃ হৃদয়ের জন্য সম্মানজনক ও স্বাবলম্বী জীবনের নতুন পথ।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বিশ্বাস করে—আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারসহ পুনর্বাসন নিশ্চিত করাই প্রকৃত দায়িত্ব। এই কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশন আহত যোদ্ধাদের জন্য আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, যে ত্যাগ পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়—সেটাই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় অর্জন।
ডোনেট করুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে:
🔗 https://jssfbd.com/donation
📞 হটলাইন: ১৬০০০