সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
সভাপতিত্ব করেছেন:
জনাব হারুন অর রশিদ খান হাসান
সভাপতি, সিরাজগঞ্জ প্রেসক্লাব
সঞ্চালনায় ছিলেন:
জনাব শরীফুল ইসলাম ইন্না
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাব
তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
স্থান: বাচ্চান দিঘলায় প্রসরণ আধুনিক হলরুম (হাবলা)
আয়োজনে: সিরাজগঞ্জ প্রেসক্লাব
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব। তার রোগমুক্তির জন্য শুধু সিরাজগঞ্জেই নয়, দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের সম্মানিত ব্যক্তিবর্গ এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।