
লালমোহনে জামায়াতের শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন ভোলা
২০০৬ সালের ২৮ অক্টোবরের মর্মান্তিক ঘটনায় শহীদ জামায়াত নেতৃবৃন্দের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় লালমোহন উপজেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেক্রেটারি মোঃ রুহুল আমীন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আমির কাজী সাইফুল ইসলাম, IBWF উপজেলা সভাপতি মোঃ আবুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মূসা ও উপজেলা কর্মপরিষদের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২৮ অক্টোবরের সেই বিভীষিকাময় ঘটনা জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। শহীদদের রক্ত মুসলমানদের ন্যায়ের সংগ্রাম ও ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় নতুন প্রেরণা জুগিয়েছে।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাদের স্মৃতিতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।