যেখানেই অপরাধ, এখতিয়ারের মধ্যে হলে সেখানেই ব্যবস্থা গ্রহণের চেষ্টা ইনশাআল্লাহ।
কাজিপুর, ইউএনও স্যার
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
যমুনার চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭:৫০ মিনিটের দিকে মেঘাই ২য় ঘাটের নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ঘোড়ার মাংস পরিবহনের সাথে জড়িত ১জনকে (জাইদুল, পিতা: মোয়াজ্জেম হোসেন, বাগবাড়ি, গাবতলী, বগুড়া) পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ১৫,০০০/- হাজার এবং মাংস পরিবহনের গাড়ি চালককে (মো: তারেক, পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর) ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্টে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের মোবাইল টিম। অভিযান শেষে মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।