মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
৫৪তম মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন
আলোচনা সভা ও বিশেষ মোনাজাত
সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ, রায়গঞ্জ, সিরাজগঞ্জে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ৫৪তম মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়।
উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সুযোগ্য ও সুদক্ষ অধ্যক্ষ জনাব মোঃ রেজাউল করিম স্যার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাকারিয়া সওদাগর স্যার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও আহ্বায়ক, বিজয় দিবস উদযাপন কমিটি–২০২৫। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আব্দুল মালেক স্যার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
বিশেষ মোনাজাতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আয়োজনে:
সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।