মহান বিজয় দিবসে জলঢাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধাঞ্জলি
সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সদস্য আকবর হোসেনের নেতৃত্বে একটি বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জলঢাকা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম (বাঙ্গালী), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শিবু চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার (ভুট্টু), উপজেলা যুবদলের সদস্য সচিব সাহিনুর রহমান (বাবু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন), কৃষকদলের সভাপতি আমজাদ হোসেনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মিজু আহমেদ, মমতাজুল ইসলাম মিঠু, হারুনা রশিদ, ইউনুস আলী, মমিনুর রহমান, ওমর ফারুক সাবু, আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক মিছিল নিয়ে একত্রিত হন জাতীয়তাবাদী দলের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তরুণ দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সবাই সম্মিলিতভাবে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
কর্মসূচির শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।