মহান বিজয় দিবসে চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা
মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর।
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মরণ করে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রধান অতিথি বলেন
“বীর মুক্তিযোদ্ধা ও
শহীদদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ প্রাণিসম্পদ, কৃষি, শিক্ষা, এসিল্যান্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর।