ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক।
বরিশাল বিভাগীয় প্রধান : ইমন রহমান
ভোলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর সংলগ্ন এলাকায় আজ ২১ আগস্ট ২০২৬ শুক্রবার রাত ৩ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কারখানা ও ১ টি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ১৫১০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ১৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামালসহ একজনকে আটক করা হয়।
পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দৌলতখান, ভোলা এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তি হতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর, ভোলা এর নিকট হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আটককৃত আসামীর ঠিকানাঃ
মোঃ শাহাবুদ্দীন(৩৯)
পিতা:আবুল বাশার মাতুব্বর
মাতা:আফুেন্নসা।
ঠিকানাঃ ২৬ নং, কাজী রিয়াজ উদ্দীন রোড, ডাকঘরঃ পোস্তা ১২১১
থানা: লালবাগ জেলাঃ ঢাকা।