বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম
নীলফামারী-০২ (সদর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। মূল কপির পরিবর্তে ফটোকপি জমা দেওয়ার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারী-০২ আসনে বিএনপির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন
এই ঘটনার প্রতিবাদে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেন।
অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ: দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি।
হাতপাখা মার্কার প্রার্থী হাসিবুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, "মনোনয়নপত্রের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দেওয়া সম্পূর্ণ আইনবিরোধী। নির্ধারিত সময় (সন্ধ্যা ৬টা) পার হয়ে গেলেও ধানের শীষের প্রার্থী মূল কপি দাখিল করতে পারেননি।"
প্রশাসনের রহস্যজনক নীরবতা অভিযোগকারী প্রার্থীরা জানান, ফটোকপি গ্রহণের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও এডিসি (জেনারেল)-এর কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা কোনো সদুত্তর দেননি।
প্রশাসনের কর্মকর্তারা প্রতিবাদকারীদের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো ওই ফটোকপি মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাওয়ায় প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
প্রশাসনের এই একপাক্ষিক ও রহস্যজনক ভূমিকায় আমরা শঙ্কিত। আমরা বর্তমান পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করছি। অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ
নির্বাচনী কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রার্থীরা ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দরখাস্ত জমা দিয়েছেন। তারা বিষয়টির সুষ্ঠু সমাধান ও নির্বাচনী আইন যথাযথভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন।