বান্দরবানের লামা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ।
মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।
আজ ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার।
বান্দরবানের লামায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সম্ভাব্য অস্থিরতার আশংকা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ১০টায় লামা উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা সভায় হালপরিস্থি নিয়ে নানান শঙ্কা উত্থাপন করা হয়। সরকার ঘোষিত ডেভিল হান্টে সেকেন্ড পেইজ কার্যকরী করার জোর দাবি করেছেন জুলাইযোদ্ধা, ছাত্ররা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও প্রার্থীদের মনোনীত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আমির হোসেন।
তিনি বলেন, 'লামা পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেকবিলছড়ি একটি দোকানে গভীর রাত পর্যন্ত ষড়যন্ত্রমূলক মিটিং হয়। ফ্যাসিস্টের নেতারা সেই আড্ডায় যুক্ত হয়। সেখানে একটি ক্যায়াংয়ে অস্ত্রধারী লোকদের আনাগোনা ঘটে।
বিগত একমাসের মধ্যে এসব হচ্ছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসা দরকার বলে মনে করেন বিএনপি'র এই প্রবীন নেতা।'
তিনি আশঙ্কা করে আরো বলেন, 'এভাবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিটিং হয়। এর ফলে অস্ত্রধারীরা কাউকে মেরে চলে গেলে এর দায়িত্ব কে নিবেন। সুতরাং রাত ১০টার পর সব ধরনের মিটিং বন্ধ রাখতে হবে।'
সভায় জুলাই ছাত্র প্রতিনিধি এমদাদুল হক মিলন বলেন, 'ফ্যাসিস্ট শক্তির এখনো সক্রিয়তা রয়েছে। যাদের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিলো; সেই নিষিদ্ধ ছাত্রলীগ এখনো লামায় দাপিয়ে বেড়াচ্ছেন। সুযোগ বুঝে তারা যে কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষনামতে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্বাভাবিক রাখতে ডেভিল হান্টে ২য় দফা বাস্তবায়ন দরকার, নচেৎ জুলাই যোদ্ধারা অনিরাপদ' বলে সভায় আশঙ্কা প্রকাশ করেন।
আইন শৃঙ্খলা সভায় লামা উপজেলা জামায়াতের আমির কাজী ইব্রাহীম বলেন, 'বিগত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় জনৈক আওয়ামী নেতা জয় বাংলা স্লোগানের প্রতিবাদ জানান। সভায় লামা সদর ও রুপসিপাড়া ইউপি চেয়ারম্যানগন বলেন, চলতি মৌসুমে চাষিরা নদী ঝিরির পানির দ্বার ঘেঁষে তামাক চাষ করেছেন। জনপ্রতিনিধিরা আরো জানান, সন্ত্রাস নিয়ন্ত্রণে রাত ১০টার পর অপরিচিত লোকজনের আনাগোনা ঠেকাতে হবে।
আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানান তারা। সভায় জনপ্রতিনিধি, দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন। সভার সভাপতি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখাসহ সাধারণ মানুষের আস্থা তৈরি করে সুন্দর শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। হ্যাঁ ও না ভোট সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগনকে অবিহিত করা হচ্ছে।
আইন শৃঙ্খলা কমিটির সচিব লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল বলেন, 'ডেভিল হান্টে ও যে কোনো অপরাধ, সন্দেহভাজন ব্যক্তি, নাশকতার ঈঙ্গিত মনে হলে ওসি ও পুলিশের যে কোনো সদস্যকে জানানোর অনুরোধ করছি।'
তিনি আরো বলেন, 'জনগনের জানমালের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।' শেষে সমন্বয় সভায় দাপ্তরিক প্রধানরা সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ ও যাবতীয় কার্যাদির অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।