বাক স্বাধীনতায় ব্যতিক্রমী বিজয় দিবস পালনঃ
এ কে এম নুর আলম জিকু
ভোলা জেলা প্রতিনিধি
ফ্যাসিবাদের ১৭ বছর পর যেন ভোলার মানুষ নতুন রূপে বিজয় দিবসে মেতে উঠেছে।বিশেষভাবে ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে উৎসব মুখর পরিবেশে সর্বস্তরের জনগণ যেন তারা সতেরো বছরের বন্দি শালা থেকে বের হয়ে ৫৫তম বিজয় দিবস পালন করেছে। এই যেন তাদের জন্য এক ঈদ উৎসব।
বিশেষভাবে চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লোকমান হোসেন মহোদয়ের আমন্ত্রণে সকল দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক -শিক্ষিকা, প্রশাসনিক লোকজন ও ব্যবসায়ী সকল পেশার লোকজন মিলে যেন চরফ্যাশন টিভি স্কুল মাঠ মিলন মেলায় পরিণত হয়েছে। বিজয় দিবসের সকলের প্রত্যাশা স্বৈরশাসক নিপাত যাক, মুক্তি পাক।
সকলে যেন মুখে হাসি নিয়ে রাজপথে বের হয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করেছে। দীর্ঘ ১৭ বছর পর বিজয়ের আনন্দ যেন সব ভোলাবাসিকে একত্রিত করেছে। সবার চোখে মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস।
উল্লেখ্য, ভোলা জেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠান নিম্নরূপ কর্মসূচি পালন করা হয়। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭ টায় জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৬টা থেকে ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেটসহ সর্বস্তরের জনগণ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিভিন্ন শ্রেণির মানুষ পতাকা উত্তোলন করে।
এছাড়া উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সদর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।