ফুলজোড় নদী বাঁচাতে মানববন্ধন কর্মসূচি
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ফুলজোড় নদী বিষাক্ত: মাছের মৃত্যু, জীববৈচিত্র্য হুমকির মুখে—মানববন্ধনে ফুঁসে উঠল এলাকাবাসী।
রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলজোড় নদীতে শিল্পকারখানা ও বিভিন্ন উৎস থেকে কেমিক্যালযুক্ত বিষাক্ত পানি ফেলার ফলে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নদীর পানিতে বিষক্রিয়ার কারণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে, যার ফলে নদী নির্ভর জেলেদের জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে।
এই পরিস্থিতির প্রতিবাদে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে ধানগড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করবে। স্থানীয় পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে এলাকাবাসী, জেলে সম্প্রদায়, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শেখ রিয়াদ ছাত্র প্রতিনিধি বলে: ফুলজোড় নদী রায়গঞ্জের মানুষের প্রাণের নদী। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের উৎস নয়, কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অব্যবস্থাপনা ও প্রশাসনের নজরদারির অভাবে নদীতে বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে, যা নদীকে ধীরে ধীরে মৃত নদীতে পরিণত করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নদীর পানি পরীক্ষা, এবং নদী রক্ষায় স্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, “ফুলজোড় নদী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নদী বাঁচলে মানুষ বাঁচবে, পরিবেশ বাঁচবে। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও প্রাণবন্ত নদী পাক।”
এদিকে মানববন্ধনের আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং স্থানীয়রা ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে নদী দূষণ বন্ধ করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।