পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে: দৈহারীতে নেতৃত্বে সুমি আক্তার
পিরোজপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হাওলাদারের
আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ আসনে নির্বাচনী আমেজ বইছে। বিশেষ করে নেছারাবাদ থানার দৈহারী ইউনিয়নে ধানের শীষ মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন মহিলা দলের নেত্রীরা।
নেছারাবাদ থানা মহিলা দলের বলিষ্ঠ নেতৃত্বে দৈহারী ইউনিয়নে প্রচার-প্রচারণা জমিয়ে তুলেছেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মোছাম্মৎ সুমি আক্তার। তিনি তার দলবল নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগকালে মোছাম্মৎ সুমি আক্তার বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আগামী ১২ তারিখ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন:
আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করবে।"
দৈহারী ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষকে ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে। সুমি আক্তার আশা প্রকাশ করেন যে, সুষ্ঠু পরিবেশে ভোট হলে এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত। তৃণমূল পর্যায়ে মহিলা দলের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের মাঠে নতুন মাত্রা যোগ করেছে।