পার্বতীপুরে মোমিনপুরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
তৃণমূলে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান
হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান-এর নির্দেশে দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাতে ৪ নং ওয়ার্ড ইন্দ্রপুরে আয়োজিত এ কর্মীসভায় পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল ৬ নং মোমিনপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মানজুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
ইদ্রিস আলী মাস্টার ও শফিউল আলম বকুল প্রধান। কর্মীসভায় বক্তারা বলেন, শহীদ জিয়া অমর হউক, খালেদা জিয়া অমর হউক, তারেক রহমান জিন্দাবাদ — এই চেতনাকে ধারণ করে তৃণমূলে দলকে আরোও শক্তিশালী করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন —
ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান-এর নির্দেশে আমরা মাঠে নেমেছি। ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায় দলকে সুসংগঠিত করতে হবে। কোনো বিভেদ নয়, ঐক্যই হবে আমাদের শক্তি।
তৃণমূলের কর্মীরাই দলের প্রাণ। তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের কর্মীরাই সামনের সারিতে থাকবে।
ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন —
৬ নং মোমিনপুর ইউনিয়নে বিএনপিকে আরোও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ। প্রতিটি ওয়ার্ডে কমিটি শক্তিশালী করা হবে, নতুন কর্মী তৈরি করা হবে।
আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে মানুষের কাছে যাবো। মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। এটাই হবে আমাদের রাজনীতি।
তরুণ কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন —
তোমরাই আগামীর নেতৃত্ব। শৃঙ্খলা মেনে, ভদ্রভাবে, মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। কোনো বিশৃঙ্খলা নয়, গণতান্ত্রিকভাবে দলকে এগিয়ে নিতে হবে।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলকে তৃণমূলে আরোও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।