নীলফামারী–১ আসনে আনুষ্ঠানিক প্রচার শেষ, অনলাইন ও ব্যক্তিগত যোগাযোগে সরব প্রার্থীরা
মোঃ সোহেল রানা, ডোমার উপজেলা প্রতিনিধি :-
নীলফামারী–১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাইকিং, মিছিল, পথসভা ও বড় ধরনের জনসমাগম বন্ধ থাকলেও নির্বাচনী মাঠ পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়নি। বরং নীরব কৌশলে অনলাইন ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা ও তাদের সমর্থকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রার্থীদের পক্ষে ভিডিও বার্তা, নির্বাচনী ভাবনা, অতীত কর্মকাণ্ডের চিত্র ও ভোট চাওয়ার আবেদন ছড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সমর্থকেরা নিজ উদ্যোগে এসব কনটেন্ট শেয়ার করে ভোটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে করে তরুণ ভোটারদের মধ্যে আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে অনলাইনের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিত মহলের মাধ্যমে একে অপরকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কেউ কেউ নীরবে বাড়ি বাড়ি খোঁজখবর নিচ্ছেন, কুশল বিনিময়ের মধ্য দিয়ে নিজের অবস্থান ও বার্তা তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের মতে, আনুষ্ঠানিক প্রচার বন্ধ হলেও এই নীরব প্রচারণাই এখন সবচেয়ে কার্যকর। প্রকাশ্য কর্মসূচি না থাকায় ভোটারদের সঙ্গে সরাসরি ও আন্তরিক যোগাযোগ বাড়ছে, যা শেষ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে।
প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনেই শান্তিপূর্ণ ও শালীন উপায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শেষ সময়ের এই নীরব কিন্তু ধারাবাহিক প্রচেষ্টাই নীলফামারী–১ আসনের নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে