নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা; উপস্থিত জামায়াতের ৪ সংসদ সদস্য
প্রতিবেদক, নীলফামারী
নীলফামারি: নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার চারটি সংসদীয় আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্যবৃন্দ।
তারা হলেন:
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম
জেলা প্রশাসক মোহাম্মদ নায়েরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা, বালু সিন্ডিকেট, হাসপাতালে দুর্নীতি, রাস্তায় চাদা এ ছাড়াও অনান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্যগণ তাদের বক্তব্যে বলেন, নীলফামারীকে একটি আদর্শ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তারা জনস্বার্থে যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন জনপ্রতিনিধিদের সহযোগিতায় জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।