নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: যুবদল নেতাকে জরিমানা
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুম ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাসুম ইসলাম লক্ষ্মীচাপ ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আকাশকুড়ী গ্রামের বাসিন্দা।
সাথে অনেকই এই বালু উত্তলেনর সাথে জরিত বলে স্থানীয়রা অভিযোগ করেন
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের শীশাতলী বাজার সংলগ্ন দেওনাই নদী এলাকায় এই অভিযান চালানো হয়। দুটি ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। অভিযানে নীলফামারী সদর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।
স্থানীয়দের ভোগান্তি ও অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী এই চক্রটি নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে এলাকায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে:
ভারী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
প্রশাসনের বক্তব্য
সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার জানান:
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"