নন্দনপুর ও বনগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে ভিপি শামসুল রহমান
পাবনা প্রতিনিধি: দৈনিক মানব বার্তা
আজ শনিবার (২৫ অক্টোবর) পাবনা-১ আসনের নন্দনপুর ইউনিয়ন ও বনগ্রাম বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ভিপি শামসুল রহমান। এ সময় তিনি সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এই ৩১ দফা হলো নতুন দিকনির্দেশনা। দেশকে একটি সুশাসিত ও জনগণের রাষ্ট্রে পরিণত করতে বিএনপি বদ্ধপরিকর।”
লিফলেট বিতরণকালে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাজারের দোকানপাট, পথচারী ও স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির বার্তা পৌঁছে দেন।
স্থানীয় নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে মানুষ বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা সম্পর্কে আরও সচেতন হচ্ছে এবং আগামীর গণআন্দোলনে অংশ নিতে উৎসাহিত হচ্ছে।
এ সময় এলাকাবাসী বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানায় এবং পরিবর্তনের রাজনীতিতে নিজেদের আগ্রহ প্রকাশ করে।