গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের মেয়ে নওমির ১২তম জন্মদিন উদযাপন
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে সাংবাদিক লুৎফর সিকদারের আদরের কন্যা তাসনিম ইসলাম (নওমি)-এর ১২তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে কেক কাটা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিনের আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়।
তাসনিম ইসলাম (নওমি) গোপালগঞ্জ জেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার জন্মদিন উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।
মেয়ের জন্মদিনে আবেগঘন অনুভূতি প্রকাশ করে সাংবাদিক লুৎফর সিকদার বলেন, “আজ আমার জীবনের সবচেয়ে বড় উপহার, আমার আদরের মেয়ের ১২তম জন্মদিন। দেখতে দেখতে জীবনের ১২টি বছর পার করে ফেললে মা। তোমার মিষ্টি হাসি আর নিষ্পাপ চোখজোড়া আমার জীবনের সব ক্লান্তি দূর করে দেয়। তোমার আগামী দিনগুলো ভরে উঠুক অনাবিল আনন্দ, সাফল্য ও সুস্থতায়। শুভ জন্মদিন, আমার রাজকন্যা!”
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লুৎফর সিকদারের কন্যার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শুভাকাঙ্ক্ষীরা তার জীবনের নতুন বছরটি আনন্দময় ও সাফল্যে পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।
পরিবারের পক্ষ থেকে নওমির জন্য একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, তার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হোক। সে যেন একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে।
জন্মদিনে নওমির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তার বাবা-মা, ভাই রেজোয়ান ইসলাম (সীমান্ত), ভাই রাজিব রায়হান, বড় ভাবী রুকাইয়া (রাইসা), বড় বোন সানজিদা ইসলামসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন।
শুভ জন্মদিন, নওমি বাবু! তার আগামী দিনগুলো আনন্দ, সাফল্য ও অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক—এমনটাই প্রত্যাশা পরিবারের সবার।