ডোমার–ডিমলা এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে বিক্ষোভ
আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি
ডোমার–ডিমলা এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর তৃতীয় দফার তফসিল ঘোষণা করলেও প্রত্যাশিত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নাম ঘোষণা না করায় ক্ষোভে ফেটে পড়েছেন ডোমার ডিলার নেতাকর্মী ও সাধারণ জনগণ।
দলীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার আপন ভাগিনা ও স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পরিবর্তে জোট প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকে মঞ্জরুল ইসলাম আফিনের নাম ঘোষণা করা হয়। এতে ডোমার–ডিমলা নীলফামারী -১ আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।
এর প্রতিবাদে২৪শে ডিসেম্বর আজ বুধবার ডিমলা বিএনপির জাতীয়তাবাদী অফিস থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী ডিমলা উপজেলা (বিএনপি'র) স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব মিজানুর রহমান সবুজ বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনীতি করে আসছেন এবং তিনি একজন জনদরদী ও পরীক্ষিত নেতা। স্থানীয় জনগণের কাছে তাঁর জনপ্রিয়তা থাকলেও তাঁকে উপেক্ষা করে অন্য প্রার্থী ঘোষণা করায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানান, অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নামে তফসিল ঘোষণা না করা হলে আগামী ২৬ তারিখ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আশিকুল ইসলাম মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বলেন, “খেজুর গাছের জোট প্রার্থী আমরা মানি না। ডোমার–ডিমলা এক আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনই জনগণের প্রকৃত পছন্দ। তাঁর নাম ঘোষণা না হলে ২৬ তারিখের পর থেকে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে।”
এ বিষয়ে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ডোমার–ডিমলা–নীলফামারী-১ আসনের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ।