ডিমলায় ৮৪টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আনসার-ভিডিপি’র বিশাল ব্রিফিং প্যারেড: ‘ইতিহাস গড়বে আনসার বাহিনী’
নিজস্ব প্রতিবেদক, আব্দুল হালিম নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে এক বিশাল ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। ০৯ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) সকালে ডিমলা উপজেলা মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের কঠোর নির্দেশনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জনাব ইমরানুজ্জামান।
তিনি তার বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো ডিমলাবাসীকে একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।
নীলফামারী ডিমলা ও ডোমার (নীলফামারী-১ আসন) মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৬০,২৭১ জন। এর মধ্যে ডিমলা উপজেলার জন্য প্রায় ২,৫০,০০০+ (আড়াই লক্ষের বেশি) ভোটার রয়েছেন।
ডিমলা উপজেলার আড়াই লক্ষ ভোটার যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পুলিশ ও আনসার বাহিনীর সমন্বিত সহযোগিতায় প্রতিটি কেন্দ্র নিরাপদ রাখা হবে।"
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শওকত আলী আনসার সদস্যদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় কোনো প্রকার স্বজনপ্রীতি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুযায়ী ৪০০ ফুট সীমানার মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ কঠোরভাবে রোধ করতে হবে।"
তিনি আরো জানান,ডিমলা উপজেলাকে একটি সুন্দর সুশৃংখল নির্বাচন উপহার দিবে আইনশৃঙ্খলা বাহিনী।
ফারুক হোসেনের বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনা
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব ফারুক হোসেন তার সুযোগ্য নেতৃত্বে পুরো বাহিনীর মনোবল চাঙ্গা করতে এক তেজস্বী বক্তব্য পেশ করেন। তিনি জানান, ডিমলা উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ১০৯২ জন আনসার ভিডিপি দক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুরুষ সদস্য ৭৫৬জন
মহিলা ৩৩৬ জন।
একটি ভোট সেন্টারে ১৩ জন আনসার ভিডিপির দক্ষ সদস্য দায়িত্ব পালন করবেন। এরমধ্যে তিনজন অস্ত্রধারী সদস্য একজন সুরক্ষিত অ্যাপস যোগাযোগকারী,
এছাড়াও দুটি স্ট্রাইকিং ফোর্স মোতায়ন থাকবে।
সদস্যদের প্রশংসা করে জনাব ফারুক হোসেন বলেন, "ডিমলার অভিজ্ঞ এবং উদ্যমী তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত এই বাহিনী এবার নির্বাচনের ডিউটিতে এক নতুন ইতিহাস তৈরি করবে।
আমাদের টিমে যেমন অভিজ্ঞ প্রবীণরা আছেন, তেমনি আছে টগবগে তরুণ-তরুণী। আপনাদের সাহস আর সততাই হবে আমাদের মূল শক্তি। মাঠ পর্যায়ে ডিউটি করার সময় জনগণের সাথে বিনয়ী থাকুন, কিন্তু শৃঙ্খলার প্রশ্নে থাকুন পাহাড়ের মতো অটল। কোনো প্রলোভন বা চাপের কাছে মাথা নত করবেন না। আমরা সবাই মিলে প্রমাণ করে দেব যে, আনসার ও ভিডিপি সদস্যরা চাইলে যেকোনো কঠিন চ্যালেঞ্জ জয় করতে পারে।
আপনাদের হাত ধরেই ডিমলা উপজেলায় একটি আদর্শ ও সফল নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।"
তিনি আরো অত্যন্ত সতর্কতার সাথে সদস্যদের নির্দেশ দেন যেন ডিউটি চলাকালীন বাইরের কোনো খাবার বা তামাকজাত দ্রব্য গ্রহণ না করা হয়। তার এই সুশৃঙ্খল ও আদর্শিক পরিকল্পনা উপস্থিত সদস্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
একজন গণমাধ্যমকর্মী হিসেবে দীর্ঘকাল ধরে আমি বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। কিন্তু এবার নিজ বাহিনীর (আনসার-ভিডিপি) একজন সদস্য হিসেবে মাঠের প্রস্তুতি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব ফারুক হোসেনের নেতৃত্বে এবারের প্যারেড ও প্রশিক্ষণ ছিল অন্য যেকোনো সময়ের চেয়ে আধুনিক এবং সুশৃঙ্খল। বিশেষ করে তরুণ ও অভিজ্ঞ সদস্যদের মধ্যে যে উদ্দীপনা কাজ করছে, তা আমাদের আশাবাদী করে। নিরপেক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে ডিমলাবাসীকে একটি কলঙ্কমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"
আমাদের এই ৮৪টি কেন্দ্রের নিরাপত্তায় আমরা অটল থাকব এবং দেশপ্রেমের সাথে আমাদের আমানত রক্ষা করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলায় দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিমলা উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের সেলিনা আক্তার, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন লিডার, জনাব আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাহিনীর তরুণ-তরুণী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে বিকালে গ্রুপ ছবি তোলার মাধ্যমে সংহতি প্রকাশ করেন এবং নিজ নিজ গন্তব্যে রওনা হন।