ডিমলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয় ডিমলা উপজেলা মাঠে।
বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতার নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ ইং রোজ( মঙ্গলবার)
ডিসেম্বর মাস স্বাধীনতার মাস বাঙ্গালী জাতির জন্য বিজয়ের মাস। ৩০ লক্ষ শহীদ মা ও বোনের ইজ্জতের বিনিময়,
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই মাসে মুক্তিকামি বাঙালিজাতি পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়।
প্রতিটি ডিসেম্বর মাসেই স্মরণ করিয়ে দেয় আত্মত্যাগ, সাহস, ঐক্যের ইতিহাস।
ডিসেম্বর মাস এলেই আমরা শহিদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করি ।
৩০ লক্ষ শহীদ নির্যাতিত মা ও বোনদের তাদের ত্যাগ ছাড়া এই স্বাধীনতার সম্ভব হত না।
উপজেলার প্রশাসনের উদ্যোগে সকাল থেকেই অংশগ্রহণ করে জনাব ইমরানুজ্জামান নির্বাহী অফিসার ডিমলা উপজেলা,জনাব রওশন কবির,আজিজুল হক মোল্লা
প্রশাসনিক কর্মকর্তা নির্বাহী অফিসারের কার্যালয়,
আ ন ম শিবলী সাদিক কৃষি সম্প্রসারণ অফিসার ডিমলা, মোঃ কামরুজ্জামান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ ডিমলা উপজেলা, এস আই ওসমান গনি ডিমলা থানা, মোঃওমর হোসাইন আনসার ভিডিপি অফিসার ডিমলা উপজেলা, মোছাম্মদ মনোয়ার খাতুন আনসার ভিডিপি কমান্ডার ডিমলা উপজেলা ,মোহাম্মদ গোলাম রব্বানী প্রধান
জেলা সদস্য বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী ওঅঙ্গসংগঠন নেতাকর্মী , সরকারি চাকরিজীবী, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী অভিভাবক বিন্দু সহ নানা পেশার মানুষ।
১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ডিমলায় নির্বাহী অফিসারের পক্ষ থেকে শহীদ বেদাতে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।পর্যায়ক্রমে সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ক্লাব, সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শুরু হয় কুচকাওয়াজ, কবিতা আবৃতি, নাটক, অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরা হয় ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
বাঙালি জাতির মহান স্বাধীনতা দিবস।
অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাস সহ ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
কুচকাওয়াজ, কবিতা, আবৃত্তি, রচনা, নাটক অভিনয় শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণীতে উপযুক্ত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে,,,
সুনামধন্য কলেজ ডিমলা ইসলামে ডিগ্রী কলেজ, ডিমলা টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট,ডিমলা রানী বিন্দা রানী, ডিমলা মিলেনিয়াম স্কুল এন্ড কলেজ, স্বপন নিকেতন স্কুল এন্ড কলেজ সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান পুরস্কৃত হয়।
জনাব ইমরানুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার ও উপস্থিত সরকারি কর্মচারী কর্মজীবী রাজনৈতিক মান্যগণ্য নেতা বিন্দুসহ পুরস্কার বিতরণ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপন শেষ করে।