জুলাই সনদের আইনগত রূপ চায় এনসিপি।
মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন,ভোলা।
বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদকে আইনি ভিত্তিতে রূপ দেওয়ার দাবিতে ভোলা জেলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে আজ ২৪ শে অক্টোবর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন জেলা এনসিপির সদস্য মহিবুল্লাহ মুন্না , এবং সার্বিক সহযোগিতা করেন জুলাই যোদ্ধা মোঃ সিরাজ সর্দার
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত,মোঃ শরীফ হাওলাদার, মোঃ সাগর, আমজাদ হোসেন হাবীব সহ জেলা ও উপজেলা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবশক্তির নেতা মোঃ শফিউল্লাহ সানী
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শরীফ বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও শাপলা প্রতীক বিষয়ে বক্তব্য রাখেন। এবং সকলকে এনসিপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াসির আরাফাত বলেন এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নিবে,এদেশের গনতন্ত্রকামী জনগন এনসিপিকে শাপলা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। তিনি জুলাই সনদকে আইনগত রূপ দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন জুলাই হলো এদেশের গনতন্ত্রকামী সাধারণ মানুষের অধিকার, কোন দল বা গোষ্ঠী এ অধিকার কেড়ে নিতে পারেনা।