জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়ার উদ্যোগে ৬৪তম বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মাদরাসা মাঠে আগামী ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, বাদ যোহর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া-র উদ্যোগে আয়োজিত ৬৪তম বার্ষিক ওয়াজ মাহফিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন
আল্লামা আরশাদ রহমানী সাহেব দা.বা.,
সভাপতি, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া আল কওমীয়া বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
হযরত মাওলানা ইউনুস সাহেব দা.বা.,
মহাসচিব, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া আল কওমীয়া বাংলাদেশ।

ওয়াজ পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা—
আল্লামা মামুনুল হক দা.বা.,
শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মাদপুর, ঢাকা।
এছাড়াও ওয়াজ করবেন
সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা.,
সভাপতি, বাংলাদেশ মুসলিম কাউন্সিল, ঢাকা।
এবং দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
আয়োজক সূত্র জানায়, মাহফিল উপলক্ষে মাঠ ও মাদরাসা প্রাঙ্গণে প্রস্তুতি কাজ দ্রুতগতিতে চলছে। কমিটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্নের পথে এবং খুব শীঘ্রই সকল বিষয়ে সমাধান হয়ে যাবে। বড় পরিসরে জমকালো আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে প্রস্তুতির কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
আরজগুজার:
মাওলানা আব্দুল বাসেত খান
পরিচালক, জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জ।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।