জলঢাকার কাঁঠালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
সামিনুর ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী ৩ জলঢাকা আসন এর বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা আজ ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যায় কাঁঠালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনীয় পথসভায় কাঁঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান মাস্টারের সভাপতিত্ব উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত নীলফামারী ৩ জলঢাকা আসনের নির্বাচনীয় প্রধান সমন্বয় ও এজেন্স এম শরিফুল ইসলাম বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ জলঢাকা আসনের নির্বাচনীয় পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদ্য সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পৌর বিএনপি সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রশিদুল ইসলাম বাঙ্গালী, উপজেলা সেস্বাসেবক দলের আহ্বায়ক সাহাজান কবির লেলিন, উপজেলা কৃষকদলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ জোয়াদ্দার, উপজেলা সেস্বাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুর রহমান, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, সহ প্রমুখ এসময় প্রধান বক্তা বক্তব্যে কমেট চৌধুরী বলেন নীলফামারী ৩ জলঢাকা আসনে আমরা দির্গদিন পর আমরা ধানের শীষের প্রার্থী পাইছি তাই আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং সবার কাছে ধানের শীষে ভোট চান তিনি। শেষে প্রধান অতিথি বক্তব্যে এম শরিফুল ইসলাম বাবু বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন আলহাজ্ব সৈয়দ আলী আমার বাবা অনি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন সে সময় তিনি উপজেলার সাধারণ মানুষ, গরিব, দুঃখীর উন্নয়ন করেছেন তাই সৈয়দ আলী সাহেব যদি এমপি নির্বাচিত হন তাহলে আবারো তিনি উন্নয়ন মুলক কাজ করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ১২ তারিখ সকাল সকাল ভোট সেন্টারে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আলহাজ্ব সৈয়দ আলী কে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।