জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জামিয়ার রহমান
ব্যুরো প্রধান, রংপুর
নীলফামারীর জলঢাকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো একটি বিশেষ নির্বাচনী সমাবেশ। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
**মাওলানা ওবায়দুল্লাহ সালাফী
নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা মজলিসে শূরা সদস্য।
সমাবেশের সভাপতিত্ব করেন
জনাব মোঃ মোখলেছুর রহমান (মাস্টার)
উপজেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা উপজেলা।
সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জলঢাকা অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি রক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও এলাকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সব ধর্মের মানুষের সমান অংশগ্রহণের ভিত্তিতেই উন্নত জলঢাকা গড়ে তোলা সম্ভব।
স্থানীয় জনগণ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।