জগতবেড় ইউনিয়নের ধানের শীষের জনসভায় ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে ধানের শীষের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে জগতবেড় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে।
প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন পাটগ্রাম হাতিবান্ধা ধানের শীষ মার্কার মনোনিত প্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
শুক্রবার সন্ধ্যায় জগতবেড় ইউনিয়নে , এ জনসভায় তিনি বলেন, “আমি কি কখনো কোনো চিটারি বা বাটপারি করেছি এমোন কেউ বলতে পারবেন?
আমি মানুষের হক মেরে খাওয়া লোক বলেন আমাকে আপনারা কি নতুন করে দেখছেন?
আমি কি ৫ আগস্ট এর পরে এসেছি? আপনার কাছে আমার প্রশ্ন?
তিনি আরও বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
আরোও বলেন আমার দ্বিতীয় বাড়ি জগতবেড় ইউনিয়ন আপনার উপস্থিতি দেখে আমি মুগ্ধ ,মনে হয় এটাই আমার সবচেয়ে বড় জনসভায় পরিনত হয়েছে, আপনারা আমাকে দেখবেন একদিন আমি দেখবো পাঁচ বছর যদি আল্লাহ আপনাদের সেবা করার সুযোগ দেন । আমারা দেশের দায়িত্ব পেলে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো একবার আমাকে দেখবেন পরবর্তীতে আপনার ভালো মন্দ আপনারা দেখবেন।
দেশ পরিচালনায় আমাদের দলের কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না এই বিশ্বাস রাখেন আমার উপর একবার দেখবেন আমাকে।
জনসভায় জগতবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাফুজার রহমান মিলন বলেন আপনাদের সবাইকে আপনার মুল্যবান আমানত ভোট দিয়ে ভোট গননা পর্যন্ত সেন্টারে পাহারা দিবেন জগতবেড় ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে জয় যুক্ত করব ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে ইনশাআল্লাহ জগতবেড় থেকে সর্বোচ্চ ভোট প্রদান করবো আমরা।
এসময় উপস্থিত ছিলেন জগতবেড় ইউনিয়নের সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান। সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন রাজন উপস্থিত ছিলেন জিয়া পরিষদ জগতবেড় ইউনিয়ন শাখার সভাপতি শামীম হোসাইন ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার জনতার ঢল নেমেছে জনসভায়।