চিরিরবন্দরে অবৈধ ট্রাকের বিরুদ্ধে অভিযান: ৬টি ট্রাককে ৬০ হাজার টাকা জরিমানা
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে ৬টি অবৈধ ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৮ই জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন করে চলাচল করার দায়ে ট্রাকগুলোর চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ট্রাককে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন সচেতন মহল।