চট্টগ্রামের সাতকানিয়ায় খড়ের স্তুুপে লুকানো অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় খড়ের স্তুপে লুকানো বন্দুক ও দেশি অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। (২৮ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের কে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত দুই ব্যক্তি হলেন, জাহাঙ্গীর আলম (৩৫) এবং সাইমন উদ্দিন (১৯)- এর মধ্যে জাহাঙ্গীর আলম হলেন উপরে উল্লেখিত একই স্থানের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র, আর সাইমন ও ঐ এলাকার বাসিন্দা নুরুল হকের পুত্র ।
এতে পুলিশ বলেন, জাহাঙ্গীর এবং সাইমন, তারা দুই জনের বাড়ি পাশাপাশি। তাদের কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যে অনুযায়ী ঐ এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এতে তথ্য দেওয়া স্থানে
পৌঁছালে, পাওয়া যায়, একটি খড়ের স্তুুপ।
এতে তল্লাশি চালিয়ে বিভিন্ন রকমের অস্ত্র পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, দুটি রামদা, একটি ছুরি ও একটি চাপাতি।
জানতে চাইলে সাতকানিয়া থানার উপপরিদর্শক শাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই অভিযোগ ছিল কিন্তু গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। তবে এই মুহূর্তে যৌথ বাহিনীর সহযোগিতায় তারা দুই জন কে অস্ত্রসহ :‘গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা । দুজনই বর্তমানে থানায় রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রজু করা হয়েছে। অবৈধ অস্ত্র মামলায়, তাঁদের কে চট্টগ্রাম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’