ওসমান হাদী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ: খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসির দাবি।
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র
শহীদ শরিফ ওসমান হাদী ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। এই নির্মম ও বর্বর হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আজ জুমার নামাজের পর একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজনে:
সিরাজগঞ্জ সদর ও আশপাশের শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও ছাত্র জনতা।
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি—ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এখনই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে আরও বড় অন্যায় ও হত্যাকাণ্ডের পথ প্রশস্ত হবে।
এছাড়া
উল্লেখ্য, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রায়গঞ্জ ও ধানঘরায় আয়োজনের প্রস্তুতি থাকলেও অনিবার্য কিছু সমস্যার কারণে তা স্থগিত করা হয়েছে।
এর পরিবর্তে আগামীকাল ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে—এ মর্মে ছাত্র প্রতিনিধি রিয়াদসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
একই সঙ্গে জানানো যাচ্ছে যে, ধানঘরা এলাকাতেও শান্তিপূর্ণ মিছিল ও কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকবে:
ধানঘরা ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।