ওসমান হাদী হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ
খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জামতৈল
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা এবং তার নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবিতে, পাশাপাশি ভারতের আধিপত্যবাদী হস্তক্ষেপের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি একান্তভাবে কাম্য।
সময়: বিকাল ৪টা
স্থান: জামতৈল, ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ
আয়োজনে:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এবং
সর্বদলীয় জনতা, কামারখন্দ, সিরাজগঞ্জ
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।