ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন ধানঘরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত Word Master প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শীর্ষ দশে স্থান অর্জন করেছে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. মেহবুবা সুলতানা মনিরা। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থী মেহবুবা সুলতানা মনিরার এই অর্জন প্রমাণ করে যে, ধানঘরা উচ্চ বিদ্যালয় শুধু উপজেলা বা জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়—সমগ্র বাংলাদেশের শিক্ষা অঙ্গনেও প্রতিষ্ঠানটি একটি উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ মেহবুবা সুলতানা মনিরাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।