এনায়েতপুরে ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে
মো: সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার বিকাল ২টায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেজর (অব.) মনজুর কাদের। সভাপতিত্ব করবেন তার মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এস এম সাইফ মোস্তাফিজ, মো. আরিফুল ইসলাম সোহেল ও সহকারী অধ্যাপক মাওলানা মো. মিজানুর রহমান।
জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এ উপলক্ষে আয়োজক সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ জনসভায় সর্বস্তরের জনগণের উপস্থিতির আহ্বান জানিয়েছেন।