ঈদের আগে ও পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার
১৪ মার্চ ২০২৬, শনিবার
রেজাউল করিম রিয়াদ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে যানজট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময় পর্যন্ত রাজধানীর সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে। এতে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ হবে এবং সড়কে যানজট কমবে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।