আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজশাহী বিভাগের চার জেলায় উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগের চারটি জেলার অন্তর্গত সব উপজেলায় আহ্বায়ক কমিটি প্রস্তুতের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জেলাগুলো হলো—রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ। ইতোমধ্যে এসব জেলার কাউন্সিল প্রস্তুতির জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী বিভাগের আওতাধীন চার জেলার সব উপজেলার আহ্বায়ক কমিটি প্রস্তুত করতে হবে। প্রস্তুতকৃত কমিটিগুলো সংশ্লিষ্ট জেলা কাউন্সিল প্রস্তুতি আহ্বায়ক কমিটির মাধ্যমে বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সচিবের কাছে জমা দিতে হবে।
নির্দেশনায় আরও জানানো হয়, উপজেলা পর্যায়ের সব কমিটি সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা কাউন্সিল প্রস্তুতি আহ্বায়ক কমিটি ও দায়িত্বশীল নেতৃবৃন্দকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কমিটি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ নভেম্বর ২০২৬।
এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজশাহী বিভাগের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মুহাম্মদ ওমর ফারুক মোজাহিদী সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি প্রস্তুত ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মুহাম্মদ ওমর ফারুক মোজাহিদী
কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব, রাজশাহী বিভাগ
মোবাইল: ০১৭৮৬১৯৬৩৭৪