আবেগ ও বাস্তবতার কবিতায় পাঠকপ্রিয়তা পাচ্ছে ‘অনূভুতির আকাশ’
জাকারিয়া রানা
সিনিয়র এডিটর
দৈনিক মানব বার্তা নিউজ।
আবেগ আর বাস্তব জীবনের অনুভূতিকে কবিতার ভাষায় তুলে ধরে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে কবিতার বই ‘অনূভুতির আকাশ’। বইটির লেখিকা সুমাইয়া শিমু। প্রকাশের পর থেকেই বইটির কবিতাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং পাঠকদের মন ছুঁয়ে যাচ্ছে।
‘অনূভুতির আকাশ’ মূলত জীবনের নানা বাস্তবতা, না বলা কষ্ট, ভালোবাসা, বিচ্ছেদ ও আত্মঅনুসন্ধানের অনুভূতিকে কেন্দ্র করে রচিত। সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা কবিতাগুলোতে রয়েছে গভীর আবেগ, যা পাঠকের ব্যক্তিগত অনুভবের সঙ্গে সহজেই মিলে যায়।
লেখিকা সুমাইয়া শিমু বলেন, “এই বইয়ের কবিতাগুলো আমার জীবনের অনুভূতি ও চারপাশের বাস্তবতা থেকেই উঠে এসেছে। পাঠকরা যখন নিজেদের গল্প খুঁজে পান, সেটাই আমার লেখার সবচেয়ে বড় প্রাপ্তি।”
সাহিত্যপ্রেমীদের মতে, বর্তমান সময়ের তরুণ পাঠকদের আবেগ ও বাস্তব জীবনের টানাপোড়েনকে প্রতিনিধিত্ব করছে ‘অনূভুতির আকাশ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইটির কবিতা শেয়ার ও আলোচনা বাড়তে থাকায় এটি নতুন প্রজন্মের কবিতাপ্রেমীদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে।
আবেগী কিন্তু বাস্তবধর্মী কবিতা যারা ভালোবাসেন, তাদের জন্য ‘অনূভুতির আকাশ’ একটি সময়োপযোগী ও পাঠযোগ্য কবিতার বই বলে মনে করছেন পাঠকরা।