আদিতমারী থানার ওসি নাজমুল হক দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
মিনহাজুল হক বাপ্পী,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক লালমনিরহাটের আদিতমারী থানার ৮টি ইউনিয়নের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ওসি নাজমুল হক বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বিগত বছরের সকল দুঃখ-কষ্ট ও ব্যর্থতাকে মুছে দিয়ে দুর্গাপুর, ভেলাবাড়ী, কমলাবাড়ী, সারপুকুর, সাপ্টিবাড়ী, মহিষখোচা ও পলাশী এলাকার সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা সজাগ রয়েছে।
তিনি আরও বলেন, নতুন বছরে আমাদের মূল লক্ষ্য আদিতমারী থানাকে অপরাধমুক্ত, মাদকমুক্ত ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তা শেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আশা করেন ২০২৬ সালের প্রতিটি দিন আনন্দময় হোক।